তার নাম মিলন। পেশায় ডুবুরি। রাজধানীর ড্রেনের যেকোনো সমস্যা সমাধানে তিনি সিদ্ধহস্ত। আর সেই ড্রেন পরিষ্কারে নেমেই সম্প্রতি প্রাণ গেছে তার। কারণ, যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ড্রেন পরিষ্কারে নেমেছিলেন তিনি, তখন সঙ্গে ছিল না কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম। গত ১৬ জুলাই ঘটে এ ঘটনা। সেদিন সকালে মিলনসহ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন লালবাগের নলগোলা এলাকার একটি গভীর ও রুদ্ধ ড্রেন পরিষ্কারে নামেন। পানির নিচে কাজ করার জন্য একটি পাইপের মাধ্যমে ওপর থেকে অক্সিজেনের লাই...