সিনেমার ইতিহাসে ‘জেমস বন্ড’ শুধু একটি কাল্পনিক চরিত্র নয়, এটি বৈশ্বিক পপ-কালচার ও এক রাজকীয় ঐতিহ্যের প্রতীক। শন কনারি থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেইগ; দীর্ঘ ছয় দশকে রূপালি পর্দায় এমআই৬-এর এই আইকনিক ব্রিটিশ স্পাই হিসেবে অভিনয় করেছেন মাত্র ছয়জন তারকা। বিষয়টি কতটা বিরল জানেন? গত ১০ বছরে ব্রিটেনে যতজন প্রধানমন্ত্রী বদলেছেন, কিংবা এ পর্যন্ত যত মানুষ চাঁদের মাটিতে পা রেখেছেন— তাদের চেয়েও কমসংখ্যক মানুষ বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন! ২০০৫ সালে ড্যানিয়েল ক্রেইগকে ‘০০৭’ হিসেবে ঘোষণার পর কেটে...