১১২ কর্মদিবসে ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের চলমান ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় এ ডিপোজিট সংগ্রহ করা হয়েছে।আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকা এবং ১৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ কর্মদিবসে আরও ২ হাজার ৩৮৭ কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করা হয়। সব মিলিয়ে ১১২ কর্মদিবসে ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ করেছে ব্যাংকটি।প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যা...