কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও জাতীয় পেমেন্ট সুইচ-সংশ্লিষ্ট কিছু ডিজিটাল লেনদেনসেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, ব্যবস্থা যাচাই ও রক্ষণাবেক্ষণের কাজের কারণে গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে এ সমস্যা দেখা দিয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।গ্রাহকদের স্বার্থ রক্ষা ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে এসব সেবা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ...