ডালাসের
বাংলাদেশি কমিউনিটি অনেক বড় এবং
বৈচিত্র্যে ভরপুর। সারা বছর উৎসব
লেগেই আছে। ঈদ, পূজা,
পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন তো আছেই; এমনকি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বেশ গুরুত্বের সঙ্গে
এখানে উদযাপিত হয়। যখন দেখি,
যারা যুক্তরাষ্ট্রে জন্মেছে এবং এখানেই বড়
হয়েছে, তারাও পহেলা বৈশাখ বা একুশে ফেব্রুয়ারির
মতো অনুষ্ঠান আন্তরিকভাবে আয়োজন আর উদযাপন করছে,
তখন অবাকই হতে হয়।
এসব
অনুষ্ঠানে থাকে দেশীয় খাবারের
স্টল, জামা-কাপড়, গয়না
ও অন্যান্য কেনাকাটার স্টল। সঙ্গে থাকে স্থানীয় শিল্পীদের
সাংস্কৃতিক প...