বাংলাদেশ ব্যাংক প্রতিদিন ডলারের রেফারেন্স রেট নির্ধারণ করে দিলেও কয়েকটি ব্যাংক তা উপেক্ষা করে বেশি দামে করছে কেনাবেচা। অভিযোগ উঠেছে, ব্যাংকগুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মুক্তবাজারভিত্তিক বিনিময়হার ব্যবস্থার সুযোগ নিয়ে ঘোষিত দরের বাইরে করছে লেনদেন। ফলে দেশে ডলারের বাজার আবারও ঊর্ধ্বমুখী।
বিষয়টি নিয়ে অন্তত সাতটি ব্যাংককে নজরদারিতে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতির কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছে না নিয়ন্ত্রক সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,...