হ্যারি পটার ভক্তদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান। জাদুর স্কুল হগওয়ার্টসের গেট আবারও খুলছে। এইচবিও তাদের আসন্ন হ্যারি পটার সিরিজের প্রথম অফিশিয়াল লুক প্রকাশ করেছে, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি ‘পটারহেডস’।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রথম ছবিতে দেখা যাচ্ছে, গ্রিফিন্ডর হাউসের লাল-স...