খুলনায় আলাদা স্থানে ট্রেনের ধাক্কায় দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ শনিবার নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও খালিশপুর থানার আলমনগর এলাকায় এ ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, নগরীর ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) ও আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)। এসব তথ্য জানিয়েছেন খুলনা রেলওয়ে থানার (জিআরপি) এসআই এসএম রায়হান।
এসআই রায়হান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর চিত্রা ট্রেনের ধাক...