বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

ফাইল ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে সাগর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাগর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের উত্তরপাড়ার পারেস আলীর ছেলে। তিনি কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ কমিউটার ট্রেনের নিচে পড়ে সাগরের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহতের প্রতিবেশী শামসুল ইসলাম জানান, সাগরের পারিবারিক কোনো কলহ ছিল না। মানসিক অবসাদজনিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিনের ভাষ্য, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।







