ত্রিপক্ষীয় সড়ক পরিবহন করিডর প্রতিষ্ঠায় সম্মত হয়েছে আফগানিস্তান, ইরান ও তাজিকিস্তান। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক ট্রানজিটে আফগানিস্তানের ভূমিকা আরও শক্তিশালী হতে পারে।আফগানিস্তানের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের সড়ক পরিবহন চুক্তি ও আইনবিষয়ক বিভাগের পরিচালক ইরানের মাশহাদে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেখানে তিন দেশ এই পরিবহন করিডর গঠনের বিষয়ে একমত হয়।চুক্তি অনুযায়ী, ইরান ও তাজিকিস্তানের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন এবং ট্রানজিট আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার...