লিওনেল মেসি একটু ‘হ্যাঁ’ বললেই হয়ে যেত। তাকে দেখা যেত স্পেনের জার্সিতে আর আর্জেন্টিনার ফুটবলেও যোগ হতো না এত শিরোপার সুরভি।বার্সেলোনার একাডেমিতে থাকাকালে সেই চেষ্টা হয়েছিল! পরিকল্পনা করে, এমনকি দলবেঁধে চেষ্টা করা হয়েছিল মেসিকে পটানোর। পালের গোদা ছিলেন গিনেস মেলেন্দেস। তাকে বলা হয় স্পেনের যুব ফুটবলে সবচেয়ে সফল সমন্বয়কারীদের একজন। স্পেনের আগেকার সোনালি প্রজন্মের অনেকেই তার হাত ধরে উঠে এসেছেন। তিনি বলেছেন, ‘আমরা সত্যিই চেষ্টা করেছিলাম মেসিকে স্পেনের হয়ে খেলাতে। আমার বন্ধু আলেক্স গার্সিয়া ছিলেন বার্...