নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনরের বিরুদ্ধে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে তল্লাশি চালিয়েছে নরওয়ে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়।মিয়ানমারে টেলিনরের সাবেক সহযোগী প্রতিষ্ঠান ‘টেলিনর মিয়ানমার’ (টিএমএল)-এর গ্রাহকরা চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা করেন। তাদের অভিযোগ, গ্রাহকদের গোপনীয় ব্যক্তিগত তথ্য মিয়ানমারের জান্তা সরকারকে দিচ্ছে টেলিনর।গ্রাহকদের দাবি, মিয়ানমারের সামরিক শাসনের বিরোধিতাকারীদের শনাক...