গ্রীষ্মের রোদে নদীর পানি শুকিয়ে আসছে। তীরজুড়ে জমে থাকা ময়লা ও পয়োবর্জ্য থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। নদীর পাশের বাড়িঘর থেকে শুরু করে সরকারি ভবন- কোথাও স্বস্তি নেই। এমনকি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদেরও জানালা বন্ধ করে বসতে হচ্ছে। পর্দায় লাগানো হচ্ছে দুর্গন্ধ ঠেকানোর রাসায়নিক। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। একপর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়াল, দুর্গন্ধের কারণে পার্লামেন্টের কার্যক্রম চালানোই কঠিন হয়ে পড়ল। ঘটনাটি ঘটেছিল ১৮৫৮ সালে, লন্ডনে। ইতিহাসে যা পরিচিত ‘দ্য গ্রেট স্টিঙ্ক’ নামে।উনিশ শতকের মাঝামাঝি লন...