কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে দোতলা থেকে পাশের নালায় লাফ দেন এক ব্যক্তি ও তার স্ত্রী। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে যান। আগুন থেকে বেঁচে ফেরা ওই ব্যক্তি জানিয়েছেন, রিসোর্টে থাকা অনেকেরই বেঁচে থাকার বিষয়ে তারা শঙ্কিত।তিনি বলেছেন, ‘আমি আর আমার স্ত্রী রিসোর্টের দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি। তারপর সদর হাসপাতালে এসেছি। রিসোর্টে প্রায় ২০-২৫ জনের বেশি মানুষ ছিল। আমার জানামতে, আমরাসহ এখন পর্যন্ত ৯ জন সেখান থেকে জীবিত বের হতে পেরেছি। আর ব...