ট্রেডিং
করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি)
সম্পূর্ণ ভর্তুকিমুক্ত করার পরিকল্পনা নিয়েছে
সরকার। ‘মিশন জিরো’ শীর্ষক
এই পরিকল্পনা আগামী চার-পঁাচ বছরের
মধ্যে বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়।
এর অংশ হিসেবে লাভজনক
পণ্যের বাণিজ্যিক বিক্রি, ডিজিটাল রূপান্তর, সুবিধাভোগী ও ডিলার ব্যবস্থাপনায়
স্বচ্ছতা আনয়ন, মজুদ ক্ষমতা বৃদ্ধি
ও ভর্তুকি সাশ্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে।
সম্প্রতি
জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে টিসিবির সার্বিক কার্যক্রম, ডিলার নিয়োগের অস্বচ্...