গাজীপুরের পুবাইলের মাঝুখান এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে ওই এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে এ আগুন লাগে।ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুপুর তিনটার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বললেন, ইন্ডাস্ট্রিয়াল শেডটিতে ববিন, রোলার, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাগজ...