নিলয় শিকদার। বয়স ৩৫। গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছায়। চোখে ছিল বিদেশে গিয়ে নতুন জীবনের স্বপ্ন। সেই স্বপ্ন দেখিয়েই তার কাছ থেকে নেওয়া হয়েছিল পাসপোর্টসহ ৫ লাখ টাকা; কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যের বদলে তাকে যেতে হয় অন্ধকার এক ঘরে। যেখানে স্বাধীন মানুষ নিলয় পরিণত হন শিকলবন্দি জীবনে। পায়ে লোহার শিকল, দরজায় তালা, আর প্রতিদিনের সঙ্গী ছিল ভয় আর নির্যাতন। পরে মুক্তির আশায় পরিবার অপহরণকারীদের দাবি করা টাকাও দিয়েছিল। বিভিন্ন বিকাশ নম্বরে পাঠানো হয়েছিল ৪ লাখ ৫১ হাজার টাকা; কিন্তু মুক্তি মেলেনি নিলয়ের। টাকা পেয়েও...