ঝালের
ঝাঁজ, মসলার ঘ্রাণ আর রেস্টুরেন্টের মতো স্বাদ— ঘরেই জমুক জমকালো আয়োজন। চিকেন, চিংড়ি
আর বিফ— এ তিন পদের রেসিপি দিয়েছেন মেরিনা পারভীন নীপা
নাগা চিকেন ড্রাই
উপকরণ: বোনলেস চিকেন ৫০০ গ্রাম, নাগা মরিচ (কুচি বা পেস্ট
করা) ২-৩টি, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, চিলি
সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ১ টেবিল
চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, ডিম ১টি, তেল (ভাজার জন্য) পরিমাণমতো,
ক্যাপসিকাম (ছোট করে কাটা) আধা...