ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবে ৭৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি খাতের কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায় এবং সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় এসব হামলা চালানো হয়েছে। হামলার সময় সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। তিনি একে ‘বিপজ্জনক উত্তেজনা’ এবং সৌদি...