স্বস্তি ফেরার আগেই আবার চাপ। ইরান যুদ্ধের ধাক্কায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্রিটেনে নতুন করে জীবনযাত্রার ব্যয়-সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জুলাইয়ে গ্যাস ও বিদ্যুতের বিল এক লাফে বাড়ার প্রভাব এবার মূল্যস্ফীতির হিসাবেও ধরা পড়তে পারে। অর্থনীতিবিদদের পূর্বাভাস, জুলাইয়ে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি ২.৯ শতাংশে উঠতে পারে, জুনে যা ছিল ২.৬ শতাংশ। সরকারি পরিসংখ্যান প্রকাশ হওয়ার কথা আগামী বুধবার (১৯ আগস্ট)।
নতুন এই চাপের কেন্দ্রে রয়েছে গৃহস্থালির জ্বালানি বিল। ব্রিটেনের জ্বালানি নিয়ন্ত্রক...