জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতে হাতকড়া ছিল। পরে শুরু হয় রিমান্ড শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজী...