জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে অম্লান রাখার প্রত্যয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘নির্ভীক জুলাই’ স্থাপন করেছে ডাকসু।বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে ডাকসু প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান জুনায়েদ, শহীদ সোহেল, শহীদ দ্বীন ইসলাম এবং শহীদ রমিজ উদ্দিনের বাবা, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জহিরুল ইসলাম শুভ এবং শহীদ তাহের জামান প্রিয়র মা।এর আগে গত ৫ আগস্ট প্রায় ৫০ জন শহীদ ও আহত পরিবারের সদস্যদের উপস্থিতিত...