প্রযুক্তির উদ্ভাবনে
মানুষের জীবন হয়ে উঠছে স্মার্ট। কমে আসছে সিদ্ধান্ত নেওয়ার জায়গা। প্রতিদিন রাস্তা
দেখিয়ে দেয় জিপিএস। কখন কী দেখতে হবে, তা বলে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম।
গল্প লিখে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনকি কোন কাজে কী সিদ্ধান্ত নিলে ভালো হবে, সেটিও
বলে দিচ্ছে এআই। ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত গ্রহণের অংশ হয়ে উঠেছে
প্রযুক্তি। তবে এই সুবিধার সঙ্গে তৈরি হচ্ছে ঝুঁকিও। কেননা, অনেকেই বিচার বা সিদ্ধান্ত
নেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ওপর ঝুঁকে পড়ছে। এতে সমালোচনামূলক...