চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক পরিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছে ‘জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটি’। আজ সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদে বিস্ফোরক পরিদপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এরপর মিছিল নিয়ে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে উপমহাপরিদর্শক আসাদুল ইসলামের কাছে মহাপরিদর্শক বরাবরে লেখা স্মারকলিপি দেওয়া হয়।সংগঠনটির নেতারা বলেছেন, গ্যাস-ফ্রি...