নাটোর রেলস্টেশনের
যাত্রী বিশ্রামাগারে বসে কাঁদছিলেন জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার উইবার। কিছুক্ষণ
আগেও সব ঠিকঠাকই ছিল। কিন্তু এক যুবকের সঙ্গে পরিচয়ের পর মুহূর্তেই হারিয়ে যায় তার
ব্যাগ। সেই ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। অনেক
খোঁজাখুঁজি করেও ব্যাগটি না পেয়ে স্টেশনেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
বুধবার (৭ অক্টোবর)
বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে ঘটে এ ঘটনা। পরে রেলওয়ে কর্তৃপক্ষকে
বিষয়টি জানান জার্মানির এই পর্যটক। এরপর নাটোর সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন
তিনি...