সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, ‘আমরা নির্বাচন চেয়েছিলাম। তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি। ষড়যন্ত্র করা হয়েছে। ইন্টেরিম গভর্নমেন্ট (অন্তর্বর্তী সরকার), যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দলনিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক। এটা তারাও স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে হারানো হয়েছে ১১ দলকে।’
গতকাল বুধবার রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবি...