বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিকের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ১ অক্টোবরের হিসাব অনুযায়ী, আগের বছরের তুলনায় এ সংখ্যা ৭২ জন বা ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। একই সময়ে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। জাপানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশে বসবাসরত নাগরিকদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশে জাপানি নাগরিক ছিলেন ৯৬৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ১২২। অর্থাৎ এক ব...