ঘরের এক কোণে পড়ে থাকা খালি চেয়ারটি যেন অপেক্ষায় থাকা প্রিয় মানুষটির দীর্ঘ অনুপস্থিতির নীরব সাক্ষী। দরজায় কড়া নাড়ার শব্দ আজও জাগিয়ে তোলে ফেরার আশা। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর—তবু প্রশ্নগুলো থেকে যায় একই: সে কোথায়? তার কী হয়েছিল? কারা দায়ী? এমন প্রশ্ন নিয়েই রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘যতদিন না তারা ফিরছে’।শনিবার (২৯ আগস্ট) বিকালে প্রদর্শনীর উদ্বোধনের পাশাপাশি ‘নিখোঁজদের ফিরিয়ে আনতে: আইন, ন্যায়বিচার, জবাবদিহি ও মানবাধিকার’ শীর্ষক প্যানে...