কণিকা
নজরুল স্মরণে ‘মৃত্যু নাই, নাই দুঃখ’

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কণ্ঠসংগীত প্রসারে নিবেদিত সংগঠন ‘তালিম’। ‘মৃত্যু নাই, নাই দুঃখ’ শীর্ষক এ অনুষ্ঠানটি আজ শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ‘তালিম’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি উচ্চাঙ্গ ও নজরুলসংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি এবং নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি, সংগীত ও আবৃত্তিশিল্পী খিলখিল কাজী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষক ও গবেষক নাশিদ কামালসহ অনেকে। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহরও উপস্থিত থাকার কথা রয়েছে।



