গত দু’বছরের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে অলিভ অয়েলের বাজার যখন কিছুটা স্থিতিশীল হচ্ছিল, তখনই ফের অশনি-সংকেত। ইউরোপজুড়ে তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা ও দাবানলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলপাইবাগান। ফল ছোট হয়ে যাওয়া, আগাম ঝরে পড়া এবং বাগান পুড়ে যাওয়ায় চলতি শরৎ থেকেই আবার অলিভ অয়েলের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন উৎপাদক ও ব্যবসায়ীরা।অলিভ অয়েল উৎপাদক সংগঠন সিটিজেনস অব সয়েল-এর প্রতিষ্ঠাতা সারাহ ভ্যাশন ৪ আগস্ট প্রকাশিত দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলেছেন, দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে “শরতে দাম বাড়তে পারে”। তা...