পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের নির্বাচন। মিরপুর ডিভিশনের ১৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এদিন। নির্বাচন ঘিরে উঠেছে সহিংসতা ও ভোট চুরির অভিযোগ। জানা গেছে, সহিংসতায় নিহত হয়েছেন একজন। নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দাবি করেছে, নিকিয়াল এলাকায় তাদের কর্মী মুখতার ইউনুস পিএমএল-এন প্রার্থী সরদার উমাইর নায়েমের সমর্থকদের গুলিতে নিহত হয়েছেন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্ট...