সাগরে মাছ ধরতে গিয়ে বড় জালের ছোট ফাঁসে ধরা পড়ছে পোনা ও ছোট মাছ। বড় মাছ বেছে নিয়ে ছোটগুলো সাগরে ফেলে দিলেও বাঁচছে না অনেক পোনা। জালে আটকা পড়ার ধকলেই মারা যাচ্ছে সেগুলোর বড় অংশ। এভাবে বড় মাছ ধরতে গিয়ে ছোট মাছ ও পোনা ধ্বংসের মাধ্যমে মৎস্যসম্পদ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বরগুনার পাথরঘাটা উপকূলে ছোট ফাঁসের জালের এমন ব্যবহারে একদিকে যেমন নষ্ট হচ্ছে সামুদ্রিক মাছের প্রজন্ম, অন্যদিকে দীর্ঘ সময় সাগরে থেকেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে লোকসান গুনছেন জেলেরা।
পাথরঘাটা উপকূলে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ ধরার অভ...