Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সোনারগাঁয়ে ছোট মাছের বড় বাজার

  • বৈদ্যেরবাজারে প্রতিদিন ২৫ লাখ টাকার মাছ বিক্রি
মো. বিল্লাল হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৩২
সোনারগাঁয়ে ছোট মাছের বড় বাজার

কাকডাকা ভোরে মেঘনার দুই পাড়ে শুরু হয় ব্যস্ততা। নদীর ঢেউয়ের শব্দ ছাপিয়ে শোনা যায় জেলেদের হাঁকডাক, নৌকা ও ট্রলারের ইঞ্জিনের শব্দ। সূর্য ওঠার আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে জমে ওঠে মিঠাপানির দেশীয় মাছের বাজার। স্থানীয়ভাবে ‘বৈদ্যেরবাজার ফিশারি ঘাট’ নামে পরিচিত এ বাজারটি ছোট মাছের বড় আড়ত হিসেবেও পরিচিত।

প্রতিদিন ভোররাত থেকে শুরু হয় মাছের কেনাবেচা। মেঘনা নদী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নৌকা-ট্রলারে করে মাছ নিয়ে আসেন জেলেরা। পরে নিলাম বা ডাকের মাধ্যমে সেসব মাছ কিনে নেন পাইকার ও ব্যবসায়ীরা। মাছ চলে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, আড়াইহাজারসহ বিভিন্ন এলাকার বাজারে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই ঘাটে মাছ নিয়ে আসতে শুরু করেন জেলেরা। কেউ নৌকা থেকে মাছ নামাচ্ছেন, কেউ নিলামে মাছ কেনার জন্য করছেন দরদাম। ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর মাছের ঝুড়ি নিয়ে ছোটাছুটিতে সরগরম হয়ে ওঠে পুরো ঘাট।

এ বাজারে মেঘনার দেশীয় ছোট মাছের চাহিদাই বেশি। চিংড়ি, বাইম, পোয়া, কাজলি, কাচকি, মলা, টেংরা, পাবদা, মেনি, বাইলা, পুঁটি, কই, শিং, টেকচাঁদাসহ পাওয়া যায় নানা ধরনের মাছ। পাশাপাশি বিক্রি হয় রুই, কাতলা, আইড়, বাঘাইড়, ইলিশ, বোয়াল ও চিতলের মতো বড় মাছও।

ঢাকার মিরপুর থেকে মাছ কিনতে আসা সাফয়াত আলী বলেছেন, ‘আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এখান থেকে মাছ কিনতে এসেছি। বৈদ্যেরবাজারের মাছ খুবই তাজা ও সুস্বাদু। বিশেষ করে ছোট মাছ পরিবারের সবাই পছন্দ করেন।’

ঢাকার যাত্রাবাড়ীর পাইকারি মাছ বিক্রেতা খোকন জানিয়েছেন, মেঘনার ছোট মাছের চাহিদা ঢাকায় অনেক। আগেই মাছের অর্ডার দিয়ে রাখেন অনেক ক্রেতা। নিলামে মাছ কিনে তা পাঠানো হয় বিভিন্ন বাজারে।

বৈদ্যেরবাজার ঘাটের মাছ ব্যবসায়ী তপন সূত্রধর জানিয়েছেন, কুমিল্লার মেঘনা, আড়াইহাজার ও সোনারগাঁয়ের নুনেরটেকসহ বিভিন্ন এলাকার জেলেরা এখানে মাছ নিয়ে আসেন। তার দাবি, প্রতিদিন গড়ে প্রায় ২৫ লাখ টাকার ছোট-বড় মাছ বিক্রি হয় এই ঘাটে।

সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার বলেছেন, ‘বৈদ্যেরবাজারের মাছের খ্যাতি ঢাকাসহ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মেঘনার ছোট মাছের চাহিদা বেশি। এখানকার জেলেদের সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা ও আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।’

ছোট মাছবৈদ্যেরবাজারনারায়ণগঞ্জফিশারি ঘাটহাঁকডাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২