বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে গত এক যুগে ধারাবাহিক উদ্ভাবন ও আধুনিক সেবার মাধ্যমে নতুন মানদণ্ড তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান ‘ছুটি গ্রুপ’। ২০১২ সালে গাজীপুরের সুকুন্দীতে মাত্র একটি রিসোর্ট নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের পর্যটন, রিসোর্ট পরিচালনা এবং আতিথেয়তা-ভিত্তিক বিনিয়োগ খাতে একটি শক্তিশালী ও বহুমাত্রিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘ছুটি’ থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই প্রকৃতি, অবকাশ ও আধুনিক সেবার সমন্বয় ঘ...