সাম্প্রতিক সময়ে দেশের
বিভিন্ন প্রান্তে কিশোরদের দ্বারা সংঘটিত এমন কিছু অপরাধ সামনে এসেছে, যা আমাদের কিশোর
গ্যাং নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। একটি ঘটনায় দেখা যায়, স্কুলের প্রধান শিক্ষক
কোনো অন্যায় কাজের জন্য ছাত্রদের শাসন করেছেন। এই ‘অপরাধে’ ছাত্ররা তাকে স্কুলে অবরুদ্ধ
করে রেখে মোটরসাইকেল ভাঙচুর করছে! সামাজিক অবক্ষয়ের কী নিদারুণ চিত্র! আমরা যখন স্কুল
কিংবা কলেজে পড়াশোনা করেছি, তখন কোনো শিক্ষককে চলার পথে পাশ কাটিয়েও যাইনি। মাথা নিচু
করে দাঁড়িয়ে থেকেছি তাদের সামনে। শিক্ষকের সামান্যতম অমর্য...