দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রান্নাঘরের পরিচিত মসলা চুইঝাল এখন পরিণত হচ্ছে বাগেরহাটের সম্ভাবনাময় অর্থকরী ফসলে। আবাদও বাড়ছে। গত বছরের তুলনায় এবার ৭ হেক্টর বেশি জমিতে মসলাটির আবাদ হয়েছে। স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে পণ্যটির বাজার। কৃষকও চাষে আগ্রহী হয়ে উঠছেন। বছর জুড়ে চাহিদা ও তুলনামূলক ভালো দাম— দুই মিলিয়ে চুইঝাল ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।
গরু, হাঁসসহ বিভিন্ন ধরনের মাংস রান্নায় চুইঝালের ব্যবহার বেশ জনপ্রিয়। বাগেরহাটের বিভিন্ন হাটবাজারে সারা বছরই চুইঝাল বিক্রি হয়। স্বাভাবিক সময়...