কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ ও মহড়াকে ঘিরে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি। এ সময় লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও সামনে আসে। এমন প্রেক্ষাপটে গোপালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের টঙ্গীর একটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযানের।কী ভিডিও ছড়াচ্ছে?ফেসবুকের ‘Sirajganj Ultrave...