জাপানের ইয়োকোহামায় শুরু হয়েছে বাংলাদেশি তরুণ চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘ডট: দ্য বিগিনিং অব এভরিথিং’ (বিন্দু থেকে সৃষ্টি)। এতে স্থান পেয়েছে শিল্পীর ৪১টি চিত্রকর্ম। বাংলার নারী, শাপলা, শাড়ির নকশা, লোকজ ঐতিহ্য, শৈশবের স্মৃতি এবং বাংলাদেশের লাল-সবুজের আবেগ তার চিত্রকর্মে বিশেষভাবে ফুটে উঠেছে।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় ইয়োকোহামার গ্যালারি শিমিজুতে প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপানের মাৎসুদো সিটি কাউন্সিলর মির কাজুএ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপ...