বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপির রেকর্ড নেই বাংলাদেশের। এই আত্মতুষ্টির মধ্যেও আগামী চার বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে ২৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার কোটি টাকা। সে হিসাবে প্রতি বছর গড়ে পরিশোধ করতে হবে ৫ দশমিক ৮১ বিলিয়ন ডলার বা ৭২ হাজার কোটি টাকা।সরকারি নথি বিশ্লেষণ করে দেখা গেছে, এই ঋণ পরিশোধের অঙ্ক ৬ দশমিক ১৫ বিলিয়নে দাঁড়াবে ২০৩০ সালে— যা অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে শঙ্কা অর্থনীতিবিদদের।
এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি আগামীর...