বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসের পাতায় যে কজন কালজয়ী ব্যক্তিত্ব অনন্য উচ্চতায় অবস্থান করছেন, তাদের মধ্যে অন্যতম জহির রায়হান। তিনি একাধারে সফল কথাসাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এবং বিশ্বমানের চলচ্চিত্র নির্মাতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে যাওয়া এই অমর গুণী মানুষের কর্মময় জীবন আজও তরুণ প্রজন্মের কাছে প্রেরণার উৎস।আজ কালজয়ী এই কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালকের ৯১তম জন্মদিন। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন...