রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ রবিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে সীতাঘাটের পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শেষ বর্ষের শিক্ষার্থী এবং নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সকালে নরসিংদী ও ঢাকা থেকে...