তারা নিজেরাই চালান সিএনজিচালিত অটোরিকশা। আবার সংঘবদ্ধ হয়ে চুরি করেন। আর এই নেটওয়ার্ক বিস্তৃত কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট পর্যন্ত।চট্টগ্রামের চন্দনাইশে গতকাল শুক্রবার দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে এমন তথ্যই জানাল পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।এর আগে রাতে উপজেলার বরকল এলাকা থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া অটোরিকশা দুটি।গ্রেপ্তাররা হলেন— মোহাম্মদ ছৈয়দ (৪৮), নজরুল ইসলাম (...