বাংলাদেশে প্রায় ১৭ হাজার মানুষ এইচআইভি ভাইরাস নিয়ে বসবাস করছেন। গত এক বছরে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন। সংক্রমণের চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সামাজিক কলঙ্ক, বৈষম্য এবং সচেতনতার অভাব।আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মানবাধিকার ও এইচআইভি বিষয়ক সাংবাদিক...