আদালতের নিষেধাজ্ঞার পরও চট্টগ্রামে থেমে নেই পাহাড় কাটা।
একাধিক গবেষণা ও জরিপের তথ্য বলছে, ৫০ বছরে বিলীন হয়েছে জেলার ছোট-বড় প্রায় ২০০ পাহাড়।
আর এসব পাহাড় নিশ্চিহ্ন হওয়ার পেছনে দায় রয়েছে তিন প্রধান সরকারি সংস্থার। সংস্থাগুলোর
ভুল জরিপ, পাহাড়ি ভূমিতে ভবন অনুমোদন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে
থামানো যায়নি পাহাড়ধসের মহোৎসব।
পাহাড়ধসে দায়ী সংস্থাগুলোর মধ্যে অন্যতম ভূমি মন্ত্রণালয়ের
অধীন জরিপ ও রেকর্ড অধিদপ্তর এবং ভূমি অফিস। অন্য দুটি হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
(সিডিএ) ও পরিবে...