রাজধানীর গুলশানে পুলিশ কর্মকর্তার ‘গ্রিন সিগন্যাল’ নিয়েই মিছিল করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। চুক্তি অনুযায়ী ১০ জন উপস্থিতির কথা থাকলেও তা ২৫০ ছাড়িয়ে যায়। শুধু তা-ই নয়, মিছিল থেকে নিক্ষেপ করা ককটেলে গোটা গুলশানসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। অভিযোগ উঠেছে, দফায় দফায় আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করেছিলেন গত বুধবার প্রত্যাহার হওয়া গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) তানভীর আহমেদ। প্যাকেজে ছিলেন প্রত্যাহার হওয়া গুলশান থানার ওসি দাউদ হোসেনও।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ...