হটমেইলের সহপ্রতিষ্ঠাতা সাবির ভাটিয়ার প্রকাশিত একটি অনলাইন তথ্যচিত্র সরানোর নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। তথ্যচিত্রটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয়েছে।কলকাতা হাইকোর্টে আদানির প্রধান প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজেস অভিযোগ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক দিনগুলোতে লাখ লাখবার দেখা তথ্যচিত্রটিতে অসংখ্য মিথ্যা তথ্য রয়েছে। এর জেরে প্রতিষ্ঠানটির কয়েকজন বিনিয়োগকারীও প্রশ্ন তুলেছেন বলে আদালতকে জানায় তারা। তবে আদালতের আদেশে ওই বিনিয়োগকা...