গুমের শিকার হওয়া ২৫০ জনের বেশি মানুষের এখনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, গুমের শিকার অনেককে পরে মুক্তি দিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, আবার অনেকে নিহত বা এখনো নিখোঁজ রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারকার্যের অংশ হিসেবে আজ শনিবার সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত গোপন বন্দিশালা ‘টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল)’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক, প্রসিকি...