সূর্য যখন শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের ওপারে ঢলে পড়ে, তখন গাঢ় হয়ে আসা অন্ধকারের সঙ্গে সঙ্গে ওই পাহাড়ি-বাঙালি জনপদে নামে এক অন্য রকমের নীরবতা—এক আতঙ্কের সন্ধ্যা। পাহাড়ের খাঁজে খাঁজে বাতি জ্বলে ওঠে, হাতে হাতে ওঠে মশাল, কাঁসার বাদ্য আর ঢাকঢোলের শব্দে কেঁপে ওঠে প্রান্তর। খাদ্যের খোঁজে লোকালয়ে নেমে আসা বন্যহাতি ঠেকানোর এই মরিয়া যুদ্ধ কোনো এক রাতের নয়; বছরজুড়ে সীমান্ত জনপদের এটাই দৈনন্দিন বেঁচে থাকার লড়াই। অথচ এই প্রকৃতিতে সন্ধ্যা নামার কথা ছিল রূপকথার মতো শান্ত ও সৌন্দর্যময় হয়ে; যে...