দিনাজপুরের নবাবগঞ্জের চড়ারহাট বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, দোয়া ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘১০ অক্টোবর গণহত্যা’ দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে চড়ারহাট শহীদ মিনার চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।এর আগে যুদ্ধাহত পরিবারের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানে...