হাজারো বই, দৃষ্টিনন্দন ভবন ও আধুনিক সুযোগ-সুবিধা থাকার পরও পাঠকশূন্য হয়ে পড়েছে জামালপুরের তিন সরকারি গণগ্রন্থাগার। এসব গ্রন্থাগারে গল্প, উপন্যাস, ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিজ্ঞানসহ নানা বিষয়ের বই রয়েছে। তবে নিয়মিত পাঠকের উপস্থিতি খুবই কম। মাঝেমধ্যে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের দেখা মিললেও সাধারণ পাঠকের আনাগোনা নেই বললেই চলে।সম্প্রতি সময়ে একাধিকবার সরেজমিন জামালপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা গেছে এই চিত্র। সংশ্লিষ্টরা বলছেন, ইন্টারনেট ও মোবাইল ফোন ন...